অর্থ লিপি

১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার ৪ বৈশাখ ১৪৩৩

প্রথম ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেল ১০ মিনিটে, কক্সবাজার ট্রেনের ৩য় দিনের টিকিটও নেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকাল ৮টা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কাউন্টারের পাশাপাশি অনলাইনে বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী  জানান, ‘আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কাউন্টার এবং অনলাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন ১লা ডিসেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত তিন দিনের টিকিট বিক্রি করা হয়। এর মধ্যে ১ ও ২ ডিসেম্বরের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। কাউন্টারের চেয়ে অনলাইনে টিকিট বিক্রি বেশি হয়েছে।’

স্টেশন ম্যানেজার বলেন, ‘ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট ১৫টি বগিতে যাত্রী থাকবে। এর মধ্যে একটি এসি এবং একটি নন এসি বগি মিলে মোট ১১৫টি আসন থাকবে চট্টগ্রামের যাত্রীদের জন্য। এর মধ্যে এসি বগিতে আসন থাকবে ৫৫টি এবং ননএসি বগিয়ে আসন থাকবে ৬০টি।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মোহাম্মদ ইমরান বলেন, ‘সকাল ৮টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কাউন্টার এবং অনলাইনে একই সময়ে টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রি শুরুর মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে ১ ও ২রা ডিসেম্বরের সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩ ডিসেম্বরের কিছু টিকিট ছিল। সেগুলো আশা করছি, অল্প সময়ের মধ্যে বিক্রি শেষ হয়ে যাবে। প্রথম দিনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। ছেড়ে যাবে বিকাল ৪টায়। ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। আপাতত এ ট্রেনে চট্টগ্রাম থেকে টিকিট বিক্রি করা হবে না।

একইভাবে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। তখনও এ ট্রেনে চট্টগ্রাম থেকে টিকিট বিক্রি করা হবে না। ভোর ৪টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

কক্সবাজার এক্সপ্রেস টেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকবে। এর মধ্যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে না সোমবার এবং কক্সবাজার থেকে ছেড়ে যাবে না মঙ্গলবার। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটির নম্বর ৮১৩ ও কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনের নম্বর ৮১৪ নির্ধারণ করা হয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।