আজ রবিবার (২২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে। এরই মধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে। যার ভিত্তিতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে।
গত ২ জুন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত এ বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক শতাংশ।
আগামী অর্থবছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।