অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

প্রিমিয়ার সিমেন্ট প্রেফারেন্স শেয়ার ছাড়বে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টে লিমিটেডের(PREMIERCEM) পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্তনিয়েছে। কোম্পানিটি ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

আজ ৭ নভেম্বর ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

সূত্রে মতে জানা গেছে, উচ্চ সুদের ঋণ পরিশোধ ব্যালান্স শিট পুনর্গঠনে নতুন করেপ্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার সিমেন্ট। প্রতিটিশেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য হবে ৫০ লাখ টাকা। এসব শেয়ারের মেয়াদ হবে বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। থাকবে না কোনো রূপান্তরসুবিধা। দেশের বাণিজ্যিক ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, কোম্পানির উদ্যোক্তা পরিচালক, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও ব্রোকারেজ হাউজের মধ্যে এ শেয়ার বিক্রি করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ৩২২টি নতুন প্রেয়ারেন্স শেয়ার ইস্যু করবে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.০৪ টাকা । আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৭.৯৯ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫.৩৭ টাকা ।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ২১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ০৭ নভেম্বর।

প্রিমিয়ার সিমেন্টে লিমিটেড ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৭৫ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার। এর ৪৫.৪৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৪.১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩০.৩৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।