ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

ফিট নন সাকিব, তবুও অনিশ্চয়তার উড়িয়ে ম্যাচ খেলতে চান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ বাজে ভাবে হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার মিশন। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দলের বড় তারকা ও অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তার বার্তা উড়িয়ে দিয়ে মাঠে নামতে চান বাংলাদেশের অধিনায়ক।

আজ সোমবার (১৬ই অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাকিবের বিষয়ে কথা বলেন। সে সময়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং নিয়ে সাকিব খুব চিন্তিত। তার ব্যথা অনেকটাই কমে এসেছে। আগামীকাল অনুশীলনেও নামার জন্য প্রস্তুত সাকিব। সে খেলতে চাচ্ছে।’

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিনে চোটে পড়েন সাকিব। তাতে ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। সে সময়ে টিভি স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছিল, খানিকটা অস্বস্তিতে ভুগছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ শেষে তাকে নেয়া হয়েছিল হাসপাতালে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দল হারলেও ম্যাচটিতে ব্যাট এবং বল হাতে ভালোই লড়াই করেছেন সাকিব। ব্যথা নিয়েও বোলিং করে ১০ ওভারে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে ৩২ ম্যাচে তার শিকার ৩৯ উইকেট। এছাড়া ব্যাট হাতে এর আগে ৪০ রান করে আউট হন সাকিব।

 

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।