দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২১৬.৬০ কোটি মার্কিন ডলার বা ২.১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে ২৩ হাজার ৮০০ কোটি টাকার সমপরিমাণ।
ফেব্রুয়ারিতে আসা এ আয় গত ৮ মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স।
আজ রবিবার (৩রা মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে ।
চলতি ফেব্রুয়ারিতে আসা এ আয় গত ৮ মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত জুনে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি মার্কিন ডলার। গত জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫. ৮৮ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯.৯৪ কোটি, সেপ্টেম্বর মাসে ১৩৩কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে এবং ডিসেম্বরেএসেছিল রেমিট্যান্স ১৯৯ কোটি মার্কিন ডলার।
দেশে দীর্ঘদিন ধরেই বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ডলার সঙ্কট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। পরিস্থিতি সামালদিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হয়।