ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

ফের বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কয়েক মাস ধরেই অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজার যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনায়। দুই দেশের শুল্কযুদ্ধে শিথিলতা আসার পর কিছুটা কমেছিল দাম। তবে নতুন করে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি ও ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও এ ধাতু মূল্য ঊর্ধ্বমুখী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পুনঃপ্রতিষ্ঠার হুমকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১৯ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২১৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২১৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: পুঁজিবাজারের বিভিন্ন কাঠামোগত সমস্যা রয়েছে, সমাধান জরুরি

মার্কিন-চীন বাণিজ্য অস্থিরতার মধ্যে গত শুক্রবার (১৬ মে) ২ শতাংশেরও বেশি দরপতনের মুখে পড়ে স্বর্ণের বাজার। যা গত নভেম্বরের পর সবচেয়ে খারাপ সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ক্রেডিট রেটের ছন্দপতন ও বাজারের ঝুঁকি-মুক্তির প্রতিক্রিয়া স্বর্ণের দামে কিছুটা পরিবর্তন এনেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে-অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আরও পড়ুন:আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

সর্বশেষ গত শনিবার (১৭ মে) ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। গতকাল রবিবার (১৮ মে) থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।