অর্থ লিপি.কম

৬ মার্চ ২০২৬ শুক্রবার ২১ ফাল্গুন ১৪৩২

বরিশাল ঢাকা রুটে নভোএয়ার আবারও ফ্লাইট চালু হচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নভোএয়ার বরিশাল রুটে আগামী ১ মার্চ থেকে আবারও ফ্লাইট চালু করছে। এ রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল রবিবার ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে কোম্পানিটি।

 

নভোএয়ার প্রতি শনিবার, সোমবার ও বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া প্রতি সপ্তাহে এক দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।