ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

বসুন্ধরা আবাসিকে তরুণীকে মাথা ন্যাড়া করে নির্যাতন: প্রতিবেদন দাখিলের দিন ধার্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক তরুণীকে নির্যাতন এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১লা মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহাম্মদ এ দিন ধার্য করেন।

এর আগে, রবিবার (৩০শে এপ্রিল) রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।

মামলার এজাহারে বলা হয়, অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া ছিলেন ওই তরুণী। পূর্ব শত্রুতার জেরে বসুন্ধরা আবাসিক এলাকার অজ্ঞাত চার-পাঁচ জন সিকিউরিটি গার্ড ৩০ এপ্রিল সকাল ৮টার দিকে তাকে জোরপূর্বক বসুন্ধরার মাদানী এভিনিউ নার্সারির ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে সিকিউরিটি গার্ডরা তাকে মারধোর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে সকাল ১১টার দিকে ওই তরুণীর মা ও বোন ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করতে এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।