অর্থ লিপি

১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার ৩ ভাদ্র ১৪৩৩

বহুজাতিক কোম্পানিগুলির দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ নেই কেন?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে বেশ নামীদামী অনেক বহুজাতিক কোম্পানি এদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। পুঁজিবাজার-সংশ্লিষ্ট সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, এ দেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করা জরুরি। শুধু মূলধন জোগানের জন্য নয়, এ দেশের মানুষের স্বার্থেই তাদের শেয়ারবাজারে আনা উচিত। আর কোম্পানিগুলোরও উচিত দায়বদ্ধতা থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রসঙ্গে বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা বলছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে তাঁরা বাড়তি কোনো সুবিধা পান না। বিদ্যমান করহার বেশি, তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়াও জটিল। ফলে অর্থায়নের বিকল্প উৎস থাকতে তাঁরা শেয়ারবাজারে আসতে চান না।

বহুজাতিক কোম্পানিগুলির দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ নেই কেন? বিষয়টি জানার জন্যে দেশের স্বনামধন্য ২ জন শিল্পপতির সাথে আলাপকালে তারা জানান কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের বিকল্প অনেক উপায় রয়েছে। দেশের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের বাস্তবতা নেই। তাহলে তারা কেন পুঁজিবাজারে আসবে! বর্তমানে যে কর হার, সেটি বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারের প্রতি আকর্ষণ করার জন্য পর্যাপ্ত নয়। নির্ধারিত করের চেয়ে কার্যকর করহার অনেক বেশি। এ ছাড়া শেয়ারবাজারে আরও অনেক নীতিগত অসংগতি রয়েছে। এসব দূর করে আস্থা বাড়ানো গেলে বহুজাতিক কোম্পানি বাজারে আনা সম্ভব হবে।

আর একজন শিল্পপতি বলেন, বলা হচ্ছে বহুজাতিক কোম্পানি কেন শেয়ারবাজারে আসছে না। আসলে টাকা যদি না লাগে তাহলে শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করার তো কোনো যুক্তি নেই।

তবে এই দুই শিল্পপতির কথার সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, বহুজাতিক কোম্পানিগুলো টাকার প্রয়োজন হলেই কেবল পুঁজিবাজারে আসবে, এটি সত্য নয়। অন্য অনেক দেশে তারা জনস্বার্থে বাজারে আসতে বাধ্য হয়েছে। দেশে বহুজাতিক একটা ব্যাংক মাত্র কয়েকটা শাখা নিয়ে ৩ হাজার ৩০০ কোটি টাকা মুনাফা করেছে। সেখানে দেশের শীর্ষ চারটি ব্যাংক মিলে ৩ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তা সত্ত্বেও বহুজাতিক ব্যাংকটি শেয়ারবাজারে নেই। তাহলে এখানে কি জনস্বার্থ নেই, মানুষ কি শুধু গ্রাহক হয়েই থাকবে? অন্যান্য দেশে তো তারা তালিকাভুক্ত রয়েছে।

সরকারের উচিত কিভাবে বহুজাতিক কোম্পানিগুলিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।