ফিল্ডিংয়ে আরও পরিপাটি থাকলে বাংলাদেশ প্রথম সেশন শেষে আরও ভালো অবস্থানে থাকতে পারতো তবে খারাপও নেই। ৩ উইকেট নিয়ে ফেলেছে তারা ৩৫ রানের মধ্যে আফগানিস্তানের।
এবাদত হোসেনের শর্ট বলে মিডউইকেটে তাসকিন আহমেদের ক্যাচ হন রহতম শাহ। ১৮ বলে ৯ রানে বিদায় নেন তিনি। তৃতীয় উইকেটটি পড়ার সঙ্গে সঙ্গে লাঞ্চ ব্রেকের ঘোষণা দেন আম্পায়াররা।
এর আগে ওপেনার আব্দুল মালিককে নিজের প্রথম ওভারে প্যাভিলিয়নে পাঠান এবাদত। ১৭ রান করেন আফগান ব্যাটার। সফরকারীদের প্রথম উইকেট নেন শরিফুল ইসলাম। ইব্রাহিম জাদরানের ক্যাচ নেন লিটন দাস।
স্লিপে দাঁড়ানো জাকির হাসান, নাজমুল হাসান শান্তরা বলের নাগাল পেলে দারুণ কিছুই হতো। তাছাড়া লিটনও শুরুতেই ক্যাচ ছাড়েন। মুশফিকুর রহিম ও মুমিনুল হক রান আউটের সুযোগ নষ্ট করেন।
ফিল্ডিংয়ে কিছুটা আক্ষেপ বাদ দিয়ে ভালোই করেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় তারা। আজ বৃহস্পতিবার ৩৬২ রানে খেলতে নেমে ৩৮২ রানে বাকি পাঁচ ব্যাটার বিদায় নেন। তাতে হতাশই করেছে স্বাগতিকরা।
ষষ্ঠ ওভারে শরিফুল ইসলাম ভাঙেন উদ্বোধনী জুটি। ওপেনার ইব্রাহিম জাদরানকে ফেরান তিনি লিটন দাসের ক্যাচ বানিয়ে। পরের ওভারে এবাদত হোসেন পেলেন সাফল্য। তৃতীয় স্লিপে জাকির হাসান নিচু ক্যাচ নেন। ১৭ রান করে আউট আরেক ওপেনার আব্দুল মালিক।
সংক্ষিপ্ত স্কোর- আফগানিস্তান: প্রথম ইনিংসে ১০.৪ ওভারে ৩৫/৩ (হাশমতউল্লাহ ২*; রহমত ৯, মালিক ১৭, ইব্রাহিম ৬)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২ (এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।