শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে তাদের নিট মুনাফাও বেড়েছে।
কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯৩ কোটি ৭৪ লাখ টাকা বা ২৮.১১ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪.৩১ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১.১৭ টাকা ।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের আয় হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ হাজার ৩২১ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮৮ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৩ কোটি ৭১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭.৫৭ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪.৯২ টাকা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬০.৪৭ টাকা ।
বিএসআরএম স্টিলস লিমিটেড
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় হয়েছে ৭ হাজার ৪০২ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬ হাজার ৩৭৮ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ৪১ কোটি ৬৪ লাখ টাকা বা ১৬.৩৩ শতাংশ।
আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪২ কোটি ৯৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭৯ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৩ কোটি ৬৪ লাখ টাকা বা ২২.৭৮ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯.১২ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭.৪৩ টাকা ।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় হয়েছে ৩ হাজার ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ হাজার ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৪ কোটি ৭৪ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.৪৫ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩.৩২ টাকা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫.৭৭ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।