অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

বিদেশে শিক্ষা চিকিৎসাসহ কয়েকটি খাতে খরচ পাঠানো সহজ হলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণসহ নির্ধারিত কয়েকটি খাতে খরচ পাঠানো সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্লাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ব্যাংকগুলো নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। নতুন প্রজ্ঞাপনে এ সুযোগকে আরো সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্লাটফর্ম ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এটি একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে, যা বৈদেশিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড প্লাটফর্ম ব্যবহার করে এখন থেকে অনুমোদিত ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা-সংক্রান্ত ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে রেমিট্যান্স পাঠাতে পারবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক কার্ড প্লাটফর্ম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে বিদেশে অর্থ পাঠানো উৎসাহিত হবে। এতে একদিকে গ্রাহকদের ভোগান্তি কমবে, অন্যদিকে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার ধারা আরো জোরদার হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।