অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী অক্টোবরেই আংশিকভাবে চালু হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ৭ই অক্টোবর আংশিকভাবে চালু হবে। ওই দিন বড় পরিসর ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই টার্মিনাল দেশের এভিয়েশন খাতে নতুন দ্বার উন্মোচন করবে। তবে সব সুযোগ-সুবিধা পুরোপুরি উপভোগ করতে হলে যাত্রীদের অপেক্ষা করতে হবে ২০২৪ সালের শেষ নাগাদ।

জানা গেছে, আংশিক উদ্বোধনের দিন টার্মিনাল ব্যবহার করে পরীক্ষামূলকভাবে একটি ফ্লাইট অপারেট করা হবে। টার্মিনালের নির্মাণকাজ শেষ পর্যায়ে হলেও টার্মিনাল পরিচালনায় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তা ক্যালিব্রেশন করতে সময় লাগেব ২০২৪ সাল পর্যন্ত।

অন্যদিকে টার্মিনালে প্রস্তুত হলেও, নিরাপত্তাব্যবস্থাসহ বেশ কিছু ক্ষেত্র প্রয়োজন হবে আন্তর্জাতিক স্বীকৃতি। সব মিলিয়ে দৃষ্টিনন্দন টার্মিনালে প্রবেশ করে সব সুবিধা উপযোগ করতে যাত্রীদের অপেক্ষা করতে হবে।

তৃতীয় টার্মিনালের প্রকল্পের কাজ বাস্তবায়ন করার জন্য তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে  এভিয়েশন ঢাকা কনসোটিয়াম দায়িত্ব পায়। প্রতিষ্ঠানগুলো হলো জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি। এভিয়েশন ঢাকা  কনসোটিয়ামের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চুক্তি হয় ২০২০ সালে ১৪ই জানুয়ারি।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।