পুরো ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য। চলতি বছরের ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর চলবে এই বিশ্ব আসর। বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসের মতো সময় বাকি থাকলেও, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের মূল্য এরই মধ্যে ঘোষণা করেছে।
দীর্ঘ অপেক্ষার পর গত মাসে (জুন) ২০২৩ বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করে বিসিসিআই ও আইসিসি। এরপর থেকেই উত্তেজনার শুরু। এবার কলকাতার বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্সের টিকিটের মূল্যও জানিয়ে দিল কর্তৃপক্ষ।

ভারতের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে বাংলাদেশের দুইটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আর আরেকটি নেদারল্যান্ডসের বিপক্ষে। বাছাইপর্ব পার করে বিশ্বকাপে অংশ নেয়া নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ যে ম্যাচটি খেলবে, সেই ম্যাচের টিকিটের মূল্য সবচেয়ে কম। এছাড়াও বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ম্যাচের টিকিটের মূল্যও একই রাখা হয়েছে। মূলত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের মূল্য সবচেয়ে কম রাখা হয়েছে।
সোমবার (১০ই জুলাই) সিএবি কলকাতা স্টেডিয়ামের টিকিটের মূল্য ঘোষণা করে। যেখানে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচের ইডেনের আপার টিয়ারে বসে যারা খেলা দেখবে তাদের খরচ করতে হবে ৬৫০ ভারতীয় রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ রুপি। আর ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৯৭৪ টাকা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। ইডেনের আপার টিয়ারের টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ ভারতীয় রুপি (১০৫৩ টাকা)। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১২০০ রুপি (১৫৭৯ টাকা)। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৬৩২ টাকা। আর ‘বি’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ২২০০ রুপি (২৮৯৫ টাকা)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।