ঢাকা শেয়ার বাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২৯ মাঘ ১৪৩২

বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ-ভারত সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যেই ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আজ বৈঠক হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারত মহাসাগর সম্মেলনের সাইড লাইনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে হতে যাওয়া বিমসটেক সম্মেলনে আলোচনার টেবিলে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে কারণেই বিশেষ গুরুত্ব পাচ্ছে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক।

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকেই নানা ইস্যুতে ঢাকা-দিল্লির টানাপোড়েন চলছে। সে উত্তাপে সম্প্রতি নতুন মাত্র যোগ করেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প-মোদি বৈঠক।

বৈঠকে বাংলাদেশ প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।