আগামী কয়েক বছরের মধ্যেই টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক লাল মাটির মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের থাকার ব্যবস্থা করবেন বলে জানান। যদিও এখনো মঙ্গলে পাঠানো যায়নি মানুষ। রোভারের মাধ্যমে সেখানে চলছে গবেষণা। এর মধ্যেই এবার টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবেমাস্ক এমনটি বললেন।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই পরিকল্পনার কথা বলেন মাস্ক। এতে তিনি বলেন, লাল মাটির মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে চান। সভ্যতা এক সময় এই পৃথিবীতে শেষ হয়ে যাবে। কিন্তু মঙ্গলে মানুষ থাকতে পারবে দীর্ঘদিন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এমন এক সময়ে মাস্ক এ কথা বললেন যখন তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের ক্ষমতা নিয়ে বেশ কয়েকজন প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগামাধ্যমে তোলা এসব প্রশ্নের উত্তরে মাস্ক জানান, তিনি মঙ্গলে বসতি স্থাপনকারী পাঠাবেন।
আরও পড়ুন…
ইলন মাস্কের টেসলা ভারতের বাজারে বড় ধাক্কা খেলো!
টুইটে মাস্ক বলেন, মঙ্গলে আমাদের উদ্দেশ্য ঠিকঠাক মতোই আমরা পূরণ করতে পারবো। একদিন পরিস্থিতি এমন হবে, মঙ্গলে যাওয়া হয়ে যাবে পাশের দেশে ঘুরতে যাওয়ার মতো।
মঙ্গল নিয়ে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন মাস্ক। এবারের মন্তব্যের পর তাঁর স্পেসএক্স কার্যক্রমে আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহেই মাস্ক বলেন, আগামী ৫ বছরের মধ্যে তাঁর স্টারশিপ মঙ্গলে যেতে সক্ষম হবে। আগামী ৫০ বছরের মধ্যে মহাকাশের আনাচে কানাচে ঘুরতে পারবেন স্পেস এক্সের ক্রুরা। এমনকি মঙ্গলে ঘাঁটিও বানাতে চান তিনি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।