অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জনপ্রিয়তায় এগিয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প থেকে জনপ্রিয়তায় পাঁচ শতাংশ এগিয়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

রবিবার (২২ সেপ্টেম্বর) এনবিসি নিউজ কর্তৃক প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।

ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গণমানুষের কাছে এই প্রথম এত বেশি ইতিবাচক সাড়া পেলেন হয় হ্যারিস।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষে আছেন ৪৮ শতাংশ মানুষ। জুলাই মাসে এই হার ছিল ৩২ শতাংশ। এনবিসি’র জরিপে এর আগে জনপ্রিয়তার এতবড় উল্লম্ফন দেখা গিয়েছিল ৯/১১ এর পরে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে।

এদিকে, ট্রাম্পের দিকে ইতিবাচক মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। জুলাই মাসে এই হার ছিল ৩৮ শতাংশ।

১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই জরিপে লক্ষ্যচ্যুতি ৩ শতাংশের আশেপাশে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

সিবিএস নিউজ পরিচালিত অন্য এক জরিপে, জনপ্রিয়তায় ট্রাম্প থেকে ৪ শতাংশ এগিয়ে আছেন হ্যারিস। ট্রাম্পের ৪৮ শতাংশের বিপরীতে হ্যারিসের পক্ষে রায় দিয়েছেন ৫২ শতাংশ মার্কিনি। এই জরিপে চ্যুতির মাত্রা কমবেশি ২ শতাংশ হতে পারে।

রয়টার্স / ইপসোসসহ অন্যান্য জাতীয় পর্যায়ে পরিচালিত জরিপের সঙ্গে এই ফলগুলোর যথেষ্ট সামঞ্জস্য দেখা গেছে। সব জরিপের ফল দেখে আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।