ঢাকা শেয়ার বাজার

১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মার্কেন্টাইল ব্যাংক প্রাইম গ্রাহকদের জন্য চালু করল ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিতে  চালু করেছে বিশেষ সেবা ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’।

আজ রবিবার (৯ নভেম্বর) ধানমন্ডির সাতমসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টার-এ ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো। যেখানে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, গ্রাহকদের জন্য সর্বাধুনিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের সেবার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তারা এ সেবায় দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, এছাড়া এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, প্রায়োরিটি গ্রাহক, বিভিন্ন শাখার প্রধানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।