ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মা হারালেন আরিফিন শুভ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সিনেমার পর্দার ‘মুজিব’ রূপকার আরিফিন শুভ মা হারালেন । যে মা’কে নিয়ে গত প্রায় ৮টি বছর অনেকটা একা একাই যুদ্ধ করেছেন। চেষ্টা করেছেন অসুস্থ মায়ের পাশে সর্বোচ্চ থাকতে, ভালো রাখতে। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে গতকাল বুধবার (২৪শে জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা খাইরুন নাহার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) ফজরের নামাজের পর জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আজ নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন

দাফন শেষে আজ বৃহস্পতিবার সকালে আরিফিন শুভ বলেন, ‘২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫  মিনিটে। বাদ ফজর ঢাকার কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন।’

প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিলো। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে শুভ ভক্তরা তার মায়ের সম্পর্কে ভালোই অবগত। প্রচলিত আছে, এমন মা অন্তপ্রাণ নায়ক সচরাচর দেখা যায় না।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।