দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার দাবিতে সমাবেশ করেছেন উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১৩টি ক্যাম্পে রোহিঙ্গারা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, মিয়ানমারে নির্যাতন নিপীড়ন, হত্যা, ধর্ষণ চলাকালীন সময়ে প্রাণের ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। যার জন্য রোহিঙ্গারা কৃতজ্ঞ। এখানে ছয় বছর ধরে ক্যাম্পে বন্দি জীবন যাপন করছি। আমরা দ্রুত মিয়ানমারে নিজ ভিটায় ফিরতে চাই।
একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন রোহিঙ্গারা। তারা বলেন, রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে মরিয়া। নাগরিকত্ব প্রদান করে দ্রুত প্রত্যাবাসন জরুরি।
জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ রহস্যজনক। এর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ করার জন্য জাতিসংঘের আন্তরিক সহযোগিতা চাই।
সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভী নুর হোসেইন, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম, আবদুল গফুর, রশিদ মিয়া, মান্নান হোসেন এবং রফিক উল্লাহ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।