ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

মেটা আবারো ছাঁটাইয়ের দিকে যাচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সারা বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিতে কর্মী ছাঁটাইয়ে মহা উৎসবের লেগেই আছে। মাইক্রোসফট, টুইটারের পর, ফেসবুকের মূল কোম্পানি মেটা ইনকরপোরেটেড (META. O) আবারও ছাঁটাইয়ের দিকে যাচ্ছে।

এর আগে এক দফা তারা কর্মী ছাঁটাই করেছে। নতুন করে কর্মী ছাঁটাই করবে বলে কোম্পানির একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে মেটা, ফাইন্যান্সিয়াল টাইমসের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তারা আরও বলেছে, কয়েক সপ্তাহ ধরেই মেটায় এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে।

 

মেটা অবশ্য দাপ্তরিক সময়ের বাইরে এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে চায়নি। এর আগে চলতি ২০২৩ সালকে দক্ষতার বছর হিসেবে ঘোষণা দেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। গত বছরের নভেম্বরে ১৩ শতাংশ বা ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা।

অ্যামাজন ও মাইক্রোসফটের পথ ধরে তারাও ছাঁটাইয়ের মহা উৎসবের যোগ দেয়। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারেন, তা জানা যায়নি।

এদিকে ২০২২ সালে বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতির হার অনেক বেড়ে যায়। একপর্যায়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায় মূল্যস্ফীতি, তা মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত বছর থেকে এ পর্যন্ত মোট আটবার নীতি সুদহার বাড়িয়েছে। মূল্যস্ফীতির কারণে একদিকে প্রযুক্তি কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বেড়েছে; অন্যদিকে নীতি সুদহার বৃদ্ধির কারণে ঋণের সুদহারও বেড়ে গেছে। এতে অন্যান্য খাতের মতো প্রযুক্তি কোম্পানিগুলোর পক্ষেও ঋণ নেওয়া কঠিন হয়ে গেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।