ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

মেট্রোরেলের ১৪৪ কোচ নিয়ে মোংলা বন্দরে এসেছে একটি জাহাজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশে চালু হওয়া মেট্রোরেলের ষষ্ঠ লাইনের শেষ চালানের চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ভেনাস ট্রাম্প’। রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এর মধ্য দিয়ে মোট ১৪৪টি কোচের ৯৬টি বগি আর ৪৮টি ইঞ্জিন আসলো। মোংলা বন্দর কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

জাহাজ এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের ১৩ তম এই চালান নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। ইঞ্জিন-বগি ছাড়াও এই জাহাজে মেট্রোরেলের ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ টন ওজনের মেশিনারিও আনা হয়েছে। এসব পণ্য খালাস শেষে জাহাজটি আজ সোমবার ১৩ই মার্চ ২০২৩ বন্দর ত্যাগ করবে।

জাহাজ থেকে খালাস করা এসব পণ্য নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে পাঠানো হবে। ওয়াহিদুজ্জামান জানান, এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজে করে মেট্টোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ এসেছে। মোট ১৪৪টি কোচে বগি ৯৬টি আর ইঞ্জিন ৪৮টি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।