শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও পাওয়ার খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (JAMUNAOIL) গত ৩০শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। অর্থাৎ শেয়ার হোল্ডারগন শেয়ার প্রতি ১৮ টাকা করে পাবেন।
উল্লেখ্য, যমুনা অয়েল কোম্পানী তালিকাভুক্ত হওয়ার পরে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমান নগদ লভ্যাংশ ঘোষণা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৮.৭০ টাকা, যা আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪০ টাকা ছিল।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৭৪.০৩ টাকা।
আগামী ৩১ জানুয়ারি ২০২৬ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর ২০২৫।
গতবছর কোম্পানি টি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল
আজ কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।