ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে এলো সর্বোচ্চ রেমিটেন্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স চলতি বছরের গত চার মাসে (জুলাই-অক্টোবর)। আলোচিত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি দেশে প্রবাসী আয় এসেছে।

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্ষন্ত দেশে প্রবাসি আয় এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য (ইউকে), ইতালি, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন।

প্রতিবেদনে বলা হয়, গত চার যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

এ ছাড়া আলোচিত সময়ে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ১১৭ কোটি ৬১ লাখ ২০ হাজার ডলার, ৮১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার, ৭৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলার, ৫৬ কোটি ২১ লাখ ১০ হাজার, ৪৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার ডলার, ৪৫ কোটি দুই লাখ ৩০ হাজার ডলার, ৩৫ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার ও ২৬ কোটি ৯৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।