শেয়ারবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে একটি নতুন বিধামালা চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কমিশনের ৮৯৬ তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ নামকএকটি নতুন বিধিমালার খসড়া অনুমোদন করা হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টিএবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে এ সংক্রান্ত নতুন বিধিমালার খসড়াঅনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য খসড়া বিধিমালার উপর সংশ্লিষ্ট সকলেরমতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে অন্তত দুটি বাংলা এবং একটি ইংরেজী দৈনিক পত্রিকায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।