দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির (LANKABAFIN) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ.কে.এম. কামরুজ্জামান (FCMA)।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির (LANKABAFIN) পরিচালনা পর্ষদ,আগামী ৩ মাসের জন্য এ.কে.এম. কামরুজ্জামানকে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন।
তিনি একই সাথে কোম্পানিটির হেড অব অপারেশন হিসেবেও দায়িত্ব পালন করবেন। এ.কে.এম. কামরুজ্জামান ২০ মে থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।