ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর দেশে জুড়ে শীত অনুভব শুরু হয়েছে পুরোপুরি। দুই একদিনের দিনের মধ্যেই কমে যেতে পারে রাতের তাপমাত্রাও।
আজ রোববার (১০ই ডিসেম্বর) রাজধানী ঢাকাতেও ভোর থেকে ঘন কুয়াশা ছিল, সেই সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তা দেরি হয়েছে।
মেঘ পুরোপুরি কেটে যাওয়ার পর বেড়েছে শীতের তীব্রতা। দুই এক দিনের দিনের মধ্যেই তাপমাত্রা কমে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল সোমবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমে পেতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।