অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

শেয়ারবাজার সংশ্লিষ্ট অংশীজনরা বিএসইসির সংকটের দ্রুত সমাধান চান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুদিনের অচলাবস্থা শেষে গতকাল কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছিলেন তারা। এদিকে গতকাল বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠক করে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজারের অংশীজনরা।

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক বিবৃ‌তিতে তাদের পূর্বঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বিবৃতিতে সংগঠনটি জানায়, দেশের পুঁজিবাজারের স্বার্থে ও বিশ্বদরবারে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, সে কারণে কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরের কাজে অতিসত্বর যোগদানের উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এদিন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিলেও তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা গেছে।
বৈঠক শেষে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিএসইসি যে তদন্ত করছে সেটির সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। সংকটকালীন এ পরিস্থিতিতে কীভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং অতিদ্রুত সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করেছি। কিছু কর্মকর্তা-কর্মচারী যেভাবে বিশৃঙ্খলার মাধ্যমে দাবিদাওয়া আদায়ের প্রচেষ্টা করেছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এর নিন্দা জানাচ্ছি। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিগত বছরগুলোয় যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার বিশদ তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, বিএসইসিতে অনেকে আছেন যারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। আমরা চেয়ারম্যান ও কমিশনারদের কাছে অনুরোধ করেছি এ সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা যাতে এ মুহূর্তে আতঙ্কিত না হয়, তারা যেন তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারে সে বিষয়ে যেন তারা পদক্ষেপ নেন। ওনারা আশ্বস্ত করেছেন ওই কাজটি এরই মধ্যে শুরু হয়েছে।’

প্রসঙ্গত, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করেন। উদ্ধার অভিযানকালে বিএসইসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এর প্রতিবাদে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যান ও কমিশনারদের জিম্মি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করাসহ বেশকিছু অভিযোগ এনে গত বৃহস্পতিবার বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এ ১৬ কর্মকর্তা গতকাল অফিস করেননি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।