বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক মনে করেন দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। কুক বলেছেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য পরিবেশ উন্নত করতে কিছু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে।
ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার।
অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে আগে শেয়ারবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।