ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কেন্দ্রীয় ব্যাংক সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক বসিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. ফেরদাউস হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার এ–সংক্রান্ত আদেশ ইউনিয়ন ক্যাপিটালের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি যে ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে ইউনিয়ন ক্যাপিটালও আছে। সন্তোষজনক জবাব না পাওয়ায় এরই মধ্যে ৯টি প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।