বীর মুক্তিযোদ্ধা ,সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গিয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস হোসেন, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা গিয়েছে সৈয়দ আবুল হোসেনের সন্তানেরা দেশের বাইরে আছেন।তাঁরা দেশে আসার পর কোথায় দাফন করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর–৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্বপালন করেন সৈয়দ আবুল হোসেন।
সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।তিনি এলাকায় স্কুল কলেজপ্রতিষ্ঠা করা সহ বিভিন্ন সমাজ কল্যানমূলক কাজ করে গিয়েছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জে SAHCO Securities Ltd নামে একটি প্রতিষ্ঠান রয়েছে ,এছাড়া ও তার অধীনে অনেকব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।