আজ বৃহস্পতিবার (২৪ জুলাই)সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৯৫০ কোটি । তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে গত দশ মাসের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাড়িয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮.০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫.৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৩.২৯ পয়েন্ট বেড়ে ২০৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টি কোম্পানির, বিপরীতে ১৭১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইতে মোট ২০টি খাতের মধ্যে মাত্র তিনটি খাতের আধিপত্যে ছিল,খাত ৩ টি হল-ব্যাংক খাত,ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স খাত,এই ৩ খাতের আধিপত্যে অন্য খাতের বিনিয়োগকারীদের হতাশায় সপ্তাহ শেষ হয়েছে।
অন্যদিকে, বাকি ১৭টি খাতে ছিল দরপতনের ছায়া। সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে ৭টির দামই কমেছে এবং সিরামিক খাতের ৫টির মধ্যে ৫টির দামই কমেছে। চামড়া খাতে ৮৩.৩৩ শতাংশ, বিবিধ খাতে ৭৬.৯২ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ৭৬.৪৭ শতাংশ, প্রকৌশল খাতে ৭১.১৯ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬০.৮৭ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
আজ লেনদেন শেষে বেশ কয়েকটি হাউজের বিনিয়োগকারি ও অফিসারদের সাথে কথা বললে তাদের মধ্যে কয়েকজন বিনিয়োগকারি জানান,সার্বিক সূচক ও ভলিউমের সাথে তাল মিলাতে পারছিনা আমরা। ইনডেক্স বাড়ছে ভলিউম বাড়ছে কিন্তু আমাদের শেয়ারের দাম বাড়ছেনা,সূচক বাড়ছে কিন্তু সময় আমাদের হাতের সব শেয়ারের দাম বাড়েনি কিন্তু সূচক কমা শুরু হলে দেখা যাবে আমাদের হাতের ণা বাড়া শেয়ারেরও দাম কমছে,যে কারণে আমরা হতাশ। একজন প্রবীণ বিনিয়োগকারি বলেন আমার শেয়ারের দাম না বাড়লেও বাজারে যে সেক্টর ও আইটেমের চেইঞ্জ হচ্ছে এটা আমার কাছে ইতিবাচক বলে মনে হয় ।আমার ধারণা ঘুরেফিরে না বাড়া শেয়ারের ও দাম এক সময় বাড়বে।
একজন বাজার বিশ্লেষক বলেন বাজারে এখনো অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মন্দ, বন্ধ কোম্পানির শেয়ার না কিনে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা। তিনি আরও বলেন নিরাপদে থাকতে যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দরে শেয়ার কিনবেন না। ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।