আজ রবিবার (২১শে জানুয়ারি) শেয়ার বাজারের লেনদেনের ঘটনা ইতিহাসে লেখা থাকবে বহুদিন। বিগত বছর গুলোতেও বহুবার বাজার পতন হয়েছিল, সেটা হটাৎ করে হয়েছিল যা মানুষ জানত না।
কিন্তু আজকে বাজারের পতন হবে এটা ২ দিন আগেই অনুমান করেছিল লোকজন ।কিন্তু এতটা পতন হবে যা মানুষের মধ্যে ধারনা ছিলোনা। আজকের বাজারের শুরুতেই এত পতন হবার মূল কারণ ছিল ফ্লোর প্রাইজ তুলে দেয়াতে মানুষের সাইক্লোজিকাল বিক্রি চাপ।
আজ লেনদেনের শুরুতেই উভয় স্টক এক্সচেঞ্জের সূচকের বড় পতনের ধাক্কা সামলে উঠে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। ১৭ মাস পরে ফ্লোর প্রাইজ উঠে যাওয়ার পর আজ সকালে লেনদেনের শুরুতে ঢাকার শেয়ারবাজার সূচকের যে পতন হয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ধাপে ধাপে কমতে শুরু করে। শুরুতে সূচকের বড় পতন হলেও দিনের শেষে বাজার তা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে।
দিনের লেনদেন শুরুতেই আজ ডিএসইর সূচকের ২১৬ পয়েন্ট পতন হয়েছিল। তবে সেই পতন কাটিয়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স দিনশেষে ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে৬,২৪০.২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.১২ পয়েন্টকমে অবস্থান করছে ১৩৭৪.১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৭.২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির , কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।তবে আজ দিনের শুরুতে মাত্র ২ টি কোম্পানি দাম বৃদ্ধির তালিকায় ছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ৫৮৮.৮৭ কোটি টাকার।
আজ দিনের শুরুতে প্রথম ৫ মিনিটের মধ্যে সূচক ২১৬ পয়েন্ট কমে গিয়েছিল। পরে বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলে দিনের শেষে সব মিলিয়ে সূচকের পতন হয়েছে ৯৬ পয়েন্ট। অর্থাৎ আজ সূচক পুনরুদ্ধার হয়েছে ১২০ পয়েন্ট।
আজ দিনের শুরুতে যেসব কোম্পানির দাম অস্বাভাবিক কমে লেনদেন শুরু হয়েছিল, তাদের মধ্যে অনেক কোম্পানির শেয়ার দিন শেষে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
আজকের বাজারের একটি উল্লেখযোগ্য বিষয় হল সূচকের এমন পতনের দিনে ডি এস ই ৩০ সূচকের বেশ কিছু শেয়ার ইতিবাচক থাকা।এবং ডিএস ৩০ সূচক ০৭.৪৭ পয়েন্ট বাড়া।
আজ সূচক পুনরুদ্ধার হওয়ার বিষয়টি বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি ইতিবাচক দিক, তারা ধারণা করছেন আগামী ১/২ দিনের মধ্যে বাজারের স্বাভাবিকতা ফিরে আসবে।
মূলত দীর্ঘদিন ফ্লোর থাকায় অনেক বিনিয়োগকারী লেনদেনের সুযোগ পাননি। ফলে দিনের শুরুতে শেয়ার বিক্রির চাপ থাকলেও ধীরে ধীরে তা কমছে। আগামী ২/১ দিনের মধ্যে বিক্রি চাপ কমে আসবে এই অভিমত ব্যক্ত করেছেন বাজার সংশ্লিষ্ট অভিজ্ঞ বিশ্লেষকরা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।