আজ সোমবার (২৩ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশি ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে ৪.৮৩ কোটি টাকা বেড়েছে।
আজ ডিএসইতে মোট ২৭৬.৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্ম দিবসে ডিএসইতে ২৭১.৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্ম দিবসের চেয়ে লেনদেন ৪.৮৩ কোটি টাকা বেড়েছে।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৫.০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২৩.৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৩.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ২২০ টির, দাম কমেছে ১০৪ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ৬ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় কোন টেক্সটাইল খাতের আধিপত্য ছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক ধারাতেই সূচক ও লেনদেন শেষ হয়। আজকের বাজারে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ারের মুভমেন্ট পরিলক্ষিত হয়।আজ দিনশেষে দাম বাড়ার শীর্ষে লোপেইড শেয়ারের আধিপত্য ছিল।
বাজার সংশ্লিষ্ট বেশ কিছু হাউজ ঘুরে দেখা গেল লেনদেন বাড়লেও হাউজের লোক বা বিনিয়োগকারীদের তেমন কোন উৎফুল্লতা লক্ষ্য করা যায়নি। বেশ কিছু বিনিয়োগকারীদের বক্তব্য বাজারে লেনদেন বাড়ছে তাতে আমাদের কি লাভ? আমাদের শেয়ারের তো দাম বাড়ছেনা।
নাম প্রকাশ না করার শর্তে একটি হাউজের নির্বাহি কর্মকর্তা বললেন, যে বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার কিনে বিনিয়োকারী আফসোস করতে হয়, সেই বাজার নিয়ে মানুষ কিভাবে আশাবাদী হতে পারে? তার মন্তব্য বাজারকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অনিয়ম না হয়। বাজারে শুধু অনিয়ম গুলো রুখে দিতে পারলে বাজারে এমন খারাপ অবস্থা হতো না।