পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের (SONALILIFE) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (NCR)। ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্পমেয়াদে “ST-1” হিসাবে কোম্পানির রেটিং নির্ধারণ করেছে। রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।