অর্থ লিপি

১৫ মার্চ ২০২৬ রবিবার ১ চৈত্র ১৪৩২

স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতদিন অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাই কেবল ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারতেন।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নীতিমালা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালক বরাবর পাঠিয়েছে। এ ছাড়া এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে প্রচলিত এ সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচিত হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ডও নিতে পারবেন। আগে শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ ছিল, ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ ছিল না।

বর্তমানে এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগের নীতিমালায় মাসে সর্বোচ্চ ৫ হাজার টাকা উত্তোলনের সুযোগ ছিল।

নতুন নীতিমালা অনুযায়ী, মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হবে ৩ লাখ টাকা।

বিদেশে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আলাদা স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্টই সেক্ষেত্রে ব্যবহার করা যাবে।

কোনো শিক্ষার্থী বৈধ পথে রেমিট্যান্স পেলে এই অ্যাকাউন্টের মাধ্যমে তা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “শিক্ষার্থীদের দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।”

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।