ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

১৪ কোটি লিটার সয়াবিন তেল আমদানি রমজানের শুরুতেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

রমজান মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি হচ্ছে ১৪কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। আর্জেন্টিনাসহ একাধিক দেশ থেকে ট্যাংকারে আসছে এসব সয়াবিন তেল।

কারখানায় পরিশোধন শেষে এই তেল বাজারজাত করা হলে সয়াবিন তেলের সংকট কাটবে আশা সংশ্লিষ্টদের।

কদিন বাদেই রমজান মাস শুরু। এর আগে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে পাঁচ ট্যাংকারে আমদানি হয়েছে ৭৮হাজার টন বা সাড়ে ৮কোটি লিটার সয়াবিন তেল।আর রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ৪ট্যাংকারে আরও ৫১ হাজার টন সয়াবিন তেল আসছে।অর্থাৎ রোজার এক সপ্তাহের মধ্যেই এক লাখ ২৯ হাজার টন বা ১৪কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে।চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ও আমদানিকারকদের কাছ থেকে মেলেছে আমদানির এসব তথ্য ।

রোজাকে সামনে রেখে বাজার থেকে কার্যত উধাও বোতলজাত সয়াবিন তেল। এই অবস্থায় একের পর এক ট্যাংকার বন্দরে পৌঁছাতে শুরু করেছে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে।বর্তমানে বন্দরের বহির্নোঙরে এমটি চ্যাম্পিয়ন অ্যাভোনি ট্যাংকার থেকে খালাস হচ্ছে টি কে গ্রুপের আমদানি করা সয়াবিন তেল।

আর্জেন্টিনা থেকে আসা ট্যাংকারটিতে রয়েছে ১৩হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল।এই ট্যাংকারের তেল খালাস শেষ হওয়ার আগেই মঙ্গলবার বন্দরে পৌঁছেছে এমটি মায়ের্সক বেফোর্ট। এটিতেও টি কে গ্রুপের সয়াবিন তেল রয়েছে ১৫ হাজার টন। আজ বৃহস্পতিবার টি কে গ্রুপের ১৫ হাজার টন সয়াবিন তেল নিয়ে বন্দরে পৌছেছে এমটি অ্যাভেক্স নামের ট্যাংকার। সব মিলিয়ে তিনটি ট্যাংকারে টি কে গ্রুপ আমদানি করেছে ৪৩ হাজার টন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং সিটি গ্রুপও সয়াবিন তেল আমদানি করছে। কাল শুক্রবার এমজিআইয়ের পাঁচ হাজার টন সয়াবিন তেল নিয়ে বন্দরে আসছে এমটিএম আমস্টারডাম ট্যাংকার। ২মার্চ বন্দরে পৌঁছাবে ২৫ হাজার টন সয়াবিন তেলবাহী সি ওয়েজ গ্যালে ট্যাংকার।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

এই ট্যাংকার সিটি গ্রুপের ১৪ হাজার টন এবং অন্যান্য কোম্পানির ১১ হাজার টন সয়াবিন তেল আনছে।রোজা শুরুর পর আরও চার ট্যাংকারে এমজিআইয়ের নামে আমদানি হচ্ছে ৪৫ হাজার টন সয়াবিন তেল।সব মিলিয়ে দুই সপ্তাহের মধ্যে টি কে গ্রুপের ৪৩ হাজার টন,এমজিআইয়ের ৫০ হাজার টনএবং সিটি গ্রুপের ২৬হাজার টন সয়াবিন তেল আমদানি হচ্ছে।এর বাইরে অন্যান্য কোম্পানির ১১হাজার টন সয়াবিন তেল আমদানির হিসাব মেলেছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।