অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

অক্টোবর ১২ থেকে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে আগামী ১২ অক্টোবর,২০২৩ থেকে নভেম্বর ,২০২৩ পর্যন্ত ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।গতকাল বুধবার,২০ শে সেপ্টেম্বর ,২০২৩ মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়বিক্রয়, মজুত বিনিময় নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

গতকাল রাজধানীতে মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম।

রেজাউল করিম আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে মৎস্যজীবীরাই সে সব ইলিশ আহরণ করবেন। এর সুফলও তাঁরাই পাবেন। সরকার শুধু ইলিশ উৎপাদনের পরিসর বৃদ্ধির জন্য কাজ করছে। জাতীয় সম্পদ ইলিশ যাতে কখনো বিপন্ন না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।

এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।