শেয়ার বাজারে তালিকাভুক্ত জেনারেল ইন্সুরেন্স খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (AGRANINS) রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত প্রত্যাহার করছে ।
ডিএসই সূত্রে জানা গেছে যে , কোম্পানিটি অনিবার্য পরিস্থিতির কারণে রাইট শেয়ার ইস্যুর আবেদন প্রত্যাহার করছে।
এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা।