অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

অবরোধ ভারতে, আমদানি-রপ্তানি বন্ধ ভোমরা স্থলবন্দরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতা তৈরি হয়েছে। যাত্রীরাও যাওয়া আসা করতে পারছেন না।

জানা যায়, পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দেন। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা পড়েছেন বিপাকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।