অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

অবরোধ-হরতালে ধস নেমেছে কুয়াকাটার পর্যটন শিল্পে, ছাঁটাইয়ের মুখে কর্মীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে টানা অবরোধ ও হরতালে ধস নেমেছে কুয়াকাটার পর্যটন শিল্পে। পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকশূন্য থাকায় দিশেহারা ব্যবসায়ীরা। ছাঁটাইয়ের মুখে হোটেল-মোটেলের কর্মীরা।

পর্যটকদের জন্য সারা বছরই আকর্ষণীয় সাগরকন্যা কুয়াকাটা। তবে এখানে মূল পর্যটন মৌসুম শুরু হয় শীতের আগমনের মধ্য দিয়ে। এবার শীত এলেও সেভাবে আসছে না পর্যটক। টানা হরতাল-অবরোধের কারণে শুক্র ও শনিবার ছাড়া বাকি দিনগুলো পর্যটক শূন্যই থাকছে কুয়াকাটা।

হোটেল-মোটেল ব্যবসায়ীদের পাশাপাশি সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন অলস সময় কাটাচ্ছেন। কর্মী ছাঁটাই শুরু হয়েছে হোটেল-মোটেলে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলছেন, ‘হোটেল–মোটেলের ব্যবসা একদম জিরোতে পৌঁছে গেছে। এর কারণে এখানে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল—এগুলো পরিশোধ করা সম্ভব হচ্ছে না। অনেকেই কর্মচারীদের ছাঁটাই করেছেন বা ছুটি দিয়েছেন।’

দীর্ঘদিন ধরে আয় না থাকাই বিপাকে সৈকতের ভাসমান ব্যবসায়ীরা। এখন পেশা পরিবর্তনের চিন্তাও করছেন অনেকে। তারা বলছেন, দোকানে ব্যবসা এখন ভালো যাচ্ছে না। আগের মতো এখন আর বেচা–কেনা নেই। সংসার চালাতেই কষ্ট হয়।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আশা করছি সরকারের পদক্ষেপের ফলে কুয়াকাটা একটি বিশ্বমানের পর্যটন স্পট হয়ে উঠবে। সেখানে ট্যুরিস্ট আসবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে।’

রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্টরা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।