অর্থ লিপি

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ১৪৩২

অবশেষে আজ থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন সচল হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবশেষে আজ শুক্রবার ৩১ শে মার্চ ,২০২৩ থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন থেকে যাত্রী উঠানামা করতে পারবেন।আজ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ,এর মাধ্যমে সবগুলো স্টেশন চালু হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএলইতোমধ্যে এই দুটি স্টেশন খোলার জন্য পদক্ষেপ নিয়েছে। মেট্রোরেল সেবা পরিচালনাকারী ডিএমটিসিএল সূত্র এই তথ্য জানিয়েছে।

আজ স্টেশন দুটি চালু হলে,যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএল একজন কর্মকর্তা বলেন, আমরা দুটি দল গঠন করেছি। তারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।

উল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইনএর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন তিনি। বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করছে।

তবে আগামী এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। ঐদিন থেকে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (সিভিল) মাহফুজুর রহমান বলেন, নতুন দুটি স্টেশন শুক্রবার (৩১ মার্চ) থেকে চালু হবে। আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে সবগুলো স্টেশন চালু করতে যাচ্ছি। পরবর্তী পরিকল্পনা আগারগাঁও থেকে মতিঝিল কমলাপুর রুটে মেট্রোরেল পরিচালনা করা।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটিলাইন নামে পরিচিত।

২০১২ সালে প্রকল্প হাতে নেয় সরকার। গত ২৮ ডিসেম্বর পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনপর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকাপ্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশনরয়েছে। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার উত্তরা সাউথ স্টেশনের ভাড়া একই, ২০টাকা। ছাড়া প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী মিরপুর১১ স্টেশনের ভাড়া ৩০টাকা, মিরপুর১০ কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া৫০ টাকা।

মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

পল্লবী স্টেশন থেকে মিরপুর১১, মিরপুর১০ কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা। পল্লবীথেকে শেওড়াপাড়া আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কোম্পানি সূত্রে জানা গেছে, এসব ভাড়া স্মার্টকার্ডে পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াতের ব্যবস্থা থাকবে। রেলে চলাচলের ক্ষেত্রে সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড আগে থেকে কিনতে হবে। ছাড়া যেকোনো স্টেশনে থাকা মেশিনের মাধ্যমে ও কার্ড রিচার্জ করা যাবে। ভাড়ার অতিরিক্ত পথ যাতায়াত করলে স্টেশনে থাকা কর্মকর্তাদের কাছে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।

উত্তরা থেকে আগারগাঁও সবগুলো স্টেশন চালু হবার কারণে যানজটের শহর বলে পরিচিত ঢাকার এই অংশের লোকজন চলাচলের জন্যে জ্যাম বিহীন এক অত্যাধুনিক যানবাহন পেল।যার মাধ্যমে অনেক কম সময়ে চলাচল করতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।