অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার এবারের পদ্ধতির নির্দেশনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কোনো প্রক্রিয়ায় হবে, সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসেই নেওয়া হবে। গত রোববার এনসিটিবির এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

গত ২০ জুন চলতি বছরের জেএসসি ও জেডিসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন–সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিবিতে পাঠানো হয়। ওই চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে চারটি নির্দেশনাও দিয়েছে এনসিটিবি। নির্দেশনাগুলো হলো—

১.

২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা যে প্রক্রিয়ায় অর্থাৎ বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নেওয়া হবে;

২.

সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে;

৩.

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

৪।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সে ক্ষেত্রে সেসব শিক্ষার্থীর তথ্য সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডেটাবেজে নিবন্ধন থাকা আবশ্যক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।