বিশ্বঅর্থনীতি চলছে ধীরগতিতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিপর্যস্ত। তবে চলমান অর্থনৈতিক বিরূপ পরিস্থিতির মধ্যেও বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা বেড়েছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের।
এতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই বছরের দ্বিতীয় প্রান্তিকে চাঙা হয়ে উঠেছে অ্যামাজনের ই-কমার্স ব্যবসা। এই সময় তাদের বিক্রি ১১ শতাংশ বেড়ে ১৩ হাজার ৪৪০ কোটি ডলারে উন্নীত হয়েছে। যা প্রত্যাশার চেয়ে বেশি।
অ্যামাজন জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসির বিতরণ কৌশলের কারণে বিক্রি বাড়ছে।
যুক্তরাষ্ট্রে অ্যামাজনের অনলাইন বিক্রি এপ্রিল থেকে জুন সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। তবে বছরের শুরুতে বেচাবিক্রি আশানুরূপ ছিল না।
ইনসাইডার ইন্টেলিজেন্সের প্রধান বিশ্লেষক অ্যান্ড্রু লিপসম্যান বলেন, ই–কমার্স ব্যবসায় অ্যামাজনের এই উত্থান বছরের বাকি সময়ের অনুপ্রেরণা যোগাবে। এছাড়া গত বছর প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিক্রির হার নিম্নমুখী থাকলেও; চলতি বছর তা প্রায় ১০ শতাংশ বেড়েছে।
অ্যামাজনের জুলাই প্রাইম ডে ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় বেচাবিক্রির দিন। প্রাইম ডে তে প্রায় ৩৭৫ মিলিয়ন পণ্য বিক্রি হয়েছে।
এছাড়া গত বছর ২০০ কোটি ডলার লোকসানের মুখে পড়লেও; চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অ্যামাজনের মুনাফা হয়েছে ৬৭০ কোটি ডলার। এটি গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফার রেকর্ড। যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি।
কোম্পানির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি জানান, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবসা বা এডব্লিউএস ও বিজ্ঞাপনের অবদান রয়েছে। বছরে এডব্লিউএসের বিক্রি ১২ শতাংশ ও বিজ্ঞাপনের আয় বেড়েছে ২২ শতাংশ।
উল্লেখ্য, দুই বছর আগে অ্যামাজনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অ্যান্ডি জ্যাসি। দায়িত্ব গ্রহণের পর থেকেই খরচ কমানো ও কর্মীদের দক্ষতার উন্নয়নের লক্ষ্যে কাজ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে অনেক কর্মীকে ছাঁটাই করার পাশাপাশি বিতরণ প্রক্রিয়ায়ও আনা হয় পরিবর্তন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।