পুঁজিবাজারের তালিকাভুক্ত ফুয়েল ও পাওয়ার খাতের কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (PADMAOI) আগামিকাল রবিবার (২৬ নভেম্বর ) স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামিকাল রবিবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হয়ে , চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৩৫ শতাংশ নগদ লভ্যাংশদিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৫.৫৮ টাকা ,যা আগেরবছর আয় ২৪.৪৭ টাকা ছিল।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে (৫১.৯৯) টাকা,যা আগের বছরে ছিল৯৮.১৫ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০৩.৪৬ টাকা,যা আগের বছরে ছিল১৮০.৩৮টাকা।
আগামী ৬ জানুয়ারি ,২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিকসাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।