আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকব বলে, এই দিন দেশের উভয় শেয়ারবাজারেও বন্ধ থাকবে লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।
অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এদিন শুধু দাফতরিক কার্যক্রম চলে।
এদিকে দেশের দুই শেয়ার বাজারে শেয়ার কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়। কাজেই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে মঙ্গলবার পুঁজিবাজারে দাফতরিক কার্যক্রম চলবে বলে জানা গেছে।
আগামী পরশু বুধবার নতুন বছর ২০২৫ এর প্রথম দিন দেশের উভয় শেয়ার বাজারের পূর্বের ন্যায় লেনদেন চালু থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।