আগামী মঙ্গলবার ৫ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। এ কারণে স্টক এক্সচেঞ্জ দুটিতে সেদিন কোনো লেনদেন হবে না। লেনদেনের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জের অন্যান্য কার্যক্রমও বন্ধ থাকবে এদিন।
সরকার ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করায় তার সঙ্গে সঙ্গতি রেখে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হচ্ছে। গণঅভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে।
গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ২ জুলাই ৫ আগস্টকে গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করে এই প্রজ্ঞাপন জারি করে।
সাধারণ ছুটিতে সাধারণত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সব তফসিলি ব্যাংক বন্ধ থাকে। এ হিসেবে পুঁজিবাজারও বন্ধ থাকবে।
আগামী ৬ আগস্ট, বুধবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।