অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

আগ্রাসী বাণিজ্যনীতির জন্য বিশ্ব বাণিজ্যে নতুন ঝড়ের আভাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আবারো আগ্রাসী বাণিজ্যনীতির দিকে হাঁটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেটে ১৫০টিরও বেশি দেশ। এসব দেশের উদ্দেশে শিগগিরই পাঠানো হবে একটি চিঠি, যেখানে জানিয়ে দেয়া হবে, তাদের পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে যাচ্ছে। খবর ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য প্রস্তুত অসংখ্য দেশ এখন উদ্বেগে, কারণ এই নতুন নীতির ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে রাজনৈতিক টানাপোড়েনও। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী বছরের আগে নিজ দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন।

বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউজে বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা ১৫০টির বেশি দেশে পেমেন্ট নোটিশ পাঠাব। চিঠিতে লেখা থাকবে, তাদের পণ্যে কত শতাংশ শুল্ক বসবে। এদের অনেকেই ছোট দেশ, আমাদের সঙ্গে তাদের বাণিজ্যও খুব কম।’

বর্তমানে এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন একটি ১০ শতাংশ ‘বেসলাইন ট্যারিফ’ চালু করেছে, যা সবাইকে গুনতে হচ্ছে। যদিও এর হার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট, তবে বুধবার নির্দিষ্ট কোনো হার উল্লেখ করেননি।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ প্রায় দুই ডজন দেশকে আলাদা করে চিঠি পাঠানো হয়েছে, যেটি ১ আগস্ট থেকে কার্যকর হবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দরকষাকষি চলছে, যাতে তারা তুলনামূলক ভালো কোনো চুক্তি আদায় করতে পারে।

তবে শঙ্কা তৈরি হয়েছে- নতুন এই শুল্ক হার বাস্তবায়ন হলে তা মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে ট্রাম্পের জনপ্রিয়তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে এখনো চিঠি না পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে তাইওয়ান, সুইজারল্যান্ড ও ভারত যারা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির ৩ শতাংশের বেশি অংশীদার ছিল।

ভারতের বিষয়ে ট্রাম্প এদিন দ্ব্যর্থক বক্তব্য দেন। প্রথমে বলেন, ‘আমাদের সামনে হয়তো ভারতের সঙ্গে আরেকটি চুক্তি আসছে।’ পরে আবার বলেন, ‘আমরা ভারতের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

জাপান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘জাপানের সঙ্গে আমরা আলোচনা করছি, তবে সম্ভবত তাদের পাঠানো চিঠির শর্তেই চলতে হবে।’

বিশ্লেষকদের মতে, এই শুল্ক নীতি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। তবে ট্রাম্পের লক্ষ্য, আমেরিকার শিল্প ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করা। এখন দেখার বিষয়, আগস্টের আগে কতগুলো দেশ ট্রাম্পের সঙ্গে সুবিধাজনক চুক্তি করতে পারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।