অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ (২২শে অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। ৭ম বারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে এবার। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুল ‘ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে জাতীয় সড়ক দিবস।

সড়ক দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২শে অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়।

২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২শে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।

প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিরাপদ সড়ক “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা/র‍্যালিতে অংশগ্রহনের লক্ষ্যে ২২শে অক্টোবর ২০২৩ তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় দোয়েল চত্বরে উপস্থিত থাকার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ঢাকায় অবস্থিত বিভিন্ন উইং/জোন/প্রকল্প পরিচালক এর কার্যালয় এবং সংশ্লিষ্ট অধঃস্থন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে উপস্থিত থাকার অনুররোধ করেছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।