আজ ৬ ডিসেম্বর (শুক্রবার) ডাক্তার সৈয়দ জাফর আহমেদের ১৭ তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৭ সালের ৬ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ব্যক্তি জীবনে তিনি একজন সৎ ও নিবেদিত প্রাণ ডাক্তার হিসাবে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় সুপরিচিত ছিলেন।
ডাক্তার সৈয়দ জাফর আহমেদ রাজাপুরে বিহারি ডাক্তার হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি খুব যত্নের সহিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতেন।
তাঁর মত সৎ ও ত্যাগী ডাক্তার সময়ের প্রয়োজন সব যুগ ধরে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।